শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জ ব্দ দেবহাটায় নিবন্ধিত ও  কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে উপহার বিতরণ  তালায় শিক্ষকের মা র ধ রে র ক্তা ক্ত ২য় শ্রেণির ছাত্রী সাতক্ষীরায় জ্বালানি তেল সংকট! পেশাজীবীরা চরম বিপাকে; অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জ ব্দ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর নিজস্ব অফিস থেকে বিগত ঈদ উপলক্ষে ফেতরার সাত বস্তা চাল ও ৪৫ টি কম্বল স্থানীয়রা জব্দ করলেও বুধবার (০১ এপ্রিল ‘২৬) বিকেলে তিন বস্তা চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিষ্রেট ইশতিয়াক আহম্মেদ অপু।

জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়েছে। প্রতিকার চেয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি বোরহানুদ্দিন বুলু বৃহষ্পতিবার (০২ এপ্রিল ‘২৬) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

কাপষণ্ডা গ্রামের বোরহানউদ্দিন বুলু জানান, গত ৩০ মার্চ বিকেলে খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী উপজেলা তরুন দলের সাধারণ সম্পাদক দাবিদার সাইফুল ইসলাম বাচ্চুর ব্যক্তিগত অফিস থেকে স্থানীয় জনতা সাত বস্তা ফিতার চাল (২১০ কেজি) উদ্ধার করে। এ ছাড়া সরকারি বরাদ্দকৃত ৪৮টি কম্বলের মধ্যে বিতরন না করা ৪৫টি কম্বল তার জিম্মায় ছিল। বিষয়টি প্রশাসনকে জানালেও তাৎক্ষণিক উদ্যোগ না নেওয়ায় চার বস্তা চাল ও ৩৯টি কম্বল তড়িঘড়ি করে ৩১ মার্চ থেকে বুধবার পর্যন্ত তার পক্ষের লোকজনের মাঝে বিতরণ করেন বাচ্চু। একপর্যায়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নির্বাহী ম্যাজিষ্রেট ইশতিয়াক আহম্মেদ অপু খাজরা ইউনিয়ন পরিষদে এসে পরিষদের ডিজিটাল কেন্দ্র থেকে তিন বস্তা চাল (৯০ কেজি) ও ছয়টি কম্বল জব্দ করে সচিবের জিম্মায় রেখে দেন। একই সাথে প্রতিকার চেয়ে গ্রামবাাসিদের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলেন। সে অনুযায়ি তিনি বৃহষ্পতিবার জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে একটি অভিযোগ করেন। অভিযোগপত্রে সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন উপজেলা জামায়াতের আমীর মোহাঃ তারিকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের নেতা মশিউল হুদা সহ তিনজন।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহম্মেদ অপু সাংবাদিকদের জানান, জনগণের অভিযোগ পাওয়ার পর ফিতরার তিন বস্তা চাল ও ছয়টি কম্বল জব্দ করে খাজরা ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!