সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

গাজীপুরের কাশিমপুরে নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে আটক ৫

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুরে কারখানা থেকে রাতে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিচার দাবী করে সকালে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার আরব ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার এক নারী শ্রমিক গেলো রাতে ছুটির পর বাসায় ফিরার পথে ৫/৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর পরিবারের লোকজনের কাছে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন আমিনুল ইসলাম (২৮), আক্তারুজাম্মান (৪৫), এমারত হোসেন(৪২), শাহাদাত (৩৫) ও বাইজিদ হোসেন (৩০)।
গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, এঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগী  নারী শ্রমিককে পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।     

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!