সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

গাজীপুরে যমুনা গ্রুপের দখলে থাকা ২৬ বিঘা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান 

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৫১ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে  যমুনা গ্রুপের দখলে থাকা ২৬বিঘা জমি উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ পরিচালনা করা হয়েছে।
বুধবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় মিরপুর মৌজার প্রায় ২৬ বিঘা ১৯৯৬ সালে স্থানীয়দের কাছ থেকে ক্রয় করে ইউনেস্কো গ্রুপ। ১৯৯৭ সালে যমুনা গ্রুপ গাজীপুর দেওয়ানী আদালতে পৃথক দুটি পেনশন মামলা দায়ের করেন। ওই মামলায় জয়ী হয়ে ওই জমি যমুনা গ্রুপ দখলে নিয়ে স্থাপনা তৈরি করে। ২০০৪ সালে ইউনেস্কো গ্রুপ উচ্চ আদালতে আপিল করলে তাদের পক্ষে রায় হয়। উচ্চ আদালত যমুনাগ্রুপের দখলে থাকা ওই জমি ইউনেস্কো গ্রুপকে বুঝিয়ে দেয়ার নিদের্শনা দিলে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 
ইউনেস্কো গ্রুপের আইনজীবি এডভোকেট তবারক হোসেন জানান, সকল দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্নের পর আদালতের নির্দেশে জমিগুলো ইউনেস্কো গ্রুপকে বুঝিয়ে দেয়ার জন্য আদালতের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। 
তবে, যমুনাগ্রুপের আইনজীবি এডভোকেট এটিএম হানিফ জানিয়েছেন, ওই জমিতে অন্য আরও একটি মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় কোনভাবেই উচ্ছেদ অভিযান পরিচালিত হতে পারে না। এছাড়া কোন রকম নোটিশ ছাড়াই উচ্ছেদ পরিচালনা করা এটা আইন বিরোধী। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!