কলারোয়ার সাংবাদিক পুত্র তাসফিক উচ্চশিক্ষায় লন্ডন যাত্রা।সকলের দোয়া প্রার্থী
✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
প্রকাশের সময় :
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
১৯১
বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশের এক মাত্র ছেলে তাসফিক খান চৌধুরী উচ্চশিক্ষা লাভের জন্য যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছে।
আগামি ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন বেডফোর্ডশীয়ার বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রী অর্জনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তাসফিক খানের পিতা আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও মাতা-নাদিরা খান লিপি সকলের কাছে তার সন্তানের জন্য উজ্জ্বল ভবিয্যতের জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য-তাসফিক খান চৌধুরী কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সমাপনি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, কলারোয়াজিকেএমকে পাইলট হাইস্কুল হতে জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিল। পরে রাজধানী ঢাকার রাজউকউত্তরা মডেল কলেজ হতে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।