শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র ‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ  বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি  সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব

কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সেচ পাম্প স্থাপন নিয়ে হয়রানি ও মিথ্যা তদন্ত প্রতিবেদনের শিকার হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন এক কৃষক। উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত নাজিম গাজীর ছেলে মো. রুহুল আমিন গাজী এই অভিযোগ করেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা বললেন দেরীতে আবেদন করায় আমলে নেওয়া হয়নি। তবে পুনঃ আবেদন করলে দেখা যাবে।

 

আবেদন সূত্রে জানা যায়, মো. রুহুল আমিন গাজী নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তার জমিতে সেচ পাম্প স্থাপনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু প্রতিপক্ষের প্ররোচনায় ও স্থানীয় কৃষি অফিসের ভুল বা মিথ্যা তদন্ত প্রতিবেদনের কারণে তার সেচ পাম্পটির অনুমোদন আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

ভুক্তভোগী কৃষক জানান, অপর পক্ষের লোকজন পূর্ব থেকেই তাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে আসছে। তিনি বিধি মোতাবেক দূরত্ব বজায় রেখে সঠিক স্থানে বোরিং করলেও একটি কুচক্রীমহল ষড়যন্ত্রমূলকভাবে তার আবেদনটি বাতিলের চেষ্টা চালায়। পরবর্তীতে গত ৭‌ সে‌প্টেম্বর তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত প্রতিকার চান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে কৃষি অফিসে যোগাযোগ করতে বলেন। কৃষি অফিসে গেলে সেখানকার এক কর্মকর্তা তাকে অন্য একটি জমির খতিয়ান ও দাগ নম্বর দিতে বললেও পরবর্তীতে তার সেচ পাম্পটির অনুমোদন দেওয়া হয়নি, ফলে তিনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মো. রুহুল আমিন গাজী ব‌লেন গত ২০ বছর ধ‌রে আ‌মি ধান চাষ করে আসছি। এই এলাকায় আমি প্রথম স‌্যালো মেশিন বসিয়ে ধানচাষ শুরু করি। এরপরে বিদ্যুৎ আসলে আমি প্রথম মোটরে পানি তুলি এরপরে আরো অনেকে শেষ পাম দিয়ে পানি উত্তোলন করে ধান চাষ করে। বিষ্ণুপুর ইউনিয়নের কৃষি উপ পরিদর্শক মাহফুজুর রহমানের নির্দেশনা লেয়ার এবং লেয়ারের দূরত্ব বজায় রেখে আমি পাইপ বসাই। কিন্তু তিনি আমার শেষ পাম্পের অনুমোদনের বিষয়টি ইউনোদয়ের টেবিলের না তুলে সম্পূর্ণ অনিয়ম করে অন্যদের অসম্পূর্ণ আবেদনের বৈধতা দিয়ে আমাকে দুই দুইটি লেয়ার কাঞ্চেল করেছে যেখানে আমি প্রায় অর্ধলক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি যথাযথ তদন্ত সাপেক্ষে তার সেচ পাম্পটি স্থাপনের প্রয়োজনীয় অনুমোদন পেতে এবং ভোগান্তি নিরসনে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

 

ফরিদপুর গ্রামের ধান চাষী নুরুল ইসলাম বলেন রুহুল আমিন গাজি আরো ২০ বছর আগে সবার আগে স‌্যালো মেশিন বসি‌য়ে‌ছে আমরা সেখান থেকে ধান চাষ করে যাচ্ছি। এই সময়ে সম্পূর্ণ অনিয়ম করে রুহুল আমিন গাজীর সেচ পাম্প বসা‌তে বিলম্ব করা হ‌চ্ছে।

এ ব্যাপারে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলিম আল রাজি তাপস বলেন সম্পূর্ণ অনিয়ন করে রুহুল আমিন গাজীর লেয়ার বাদ দি‌য়ে অন‌্যকে লেয়ান দেওয়া হ‌য়ে‌ছে। অনিয়ম বন্ধ করে অতি দ্রুত রুহুল আমিন গাজীর লেয়ার বসানোর অনুমোদন দেওয়া হোক। এ ব্যাপারে বিষ্ণুপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন রুহুল আমিন সাহেব সেচ পাম্পের চন্য আবেদন করেছেন দেরীতে। তাছাড়া উপজেলা মিটিংয়ে তার আবেদন গৃহীত হয়নি। তারপরেও আবার আবেদন করলে দেখা যাবে, আমাকে নিয়ে অহেতুক অভিযোগ করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!