বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

চুকনগর বাজারে তিনটি দোকানে চু রি

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
খুলনার চুকনগর বাজারে ভোরের আলো ফোটার পরে তিনটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ‘২৬) ভোর ৬টার দিকে এই চুরি হয়েছে বলে একটি দোকানের সিসি ফুটেজে দেখা যায়। 
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চুকনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন ইলেকট্রিক মার্কেটের দুটি এবং ব্রীজ রোডের একটি জুয়েলারী দোকানে চুরি হয়েছে। ইলেকট্রিক মার্কেটের বিপুল টেলিকমের সাটারের লক ভেঙ্গে ভোর ৫.৫৭ মিনিটে মাথায় টুপি আর মুখে মাস্ক পরিহিত কেউ একজন দোকানে প্রবেশ করে বলে দোকানের সিসি ফুটেজে দেখা গেছে।
দোকানের মালিক বিপুল বলেন, ক্যাশ ড্রয়ারে রাখা নগদ ৭০ হাজার টাকা, ব্যাংকের এটিএম কার্ড, মেরামত করা ৩/৪টি মোবাইল ফোন ও কয়েকটি মেমোরি কার্ড নিয়ে মাত্র তিন মিনিট পরে সে বেরিয়ে যায়। এছাড়া তার সামনের আজহারুল ইসলামের ইলেকট্রিক দোকানের সাটার কেটে তার দোকান থেকেও কিছু নগদ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে দোকান মালিক। অপরদিকে বাজারের ব্রীজ রোডের একটি জুয়েলারী দোকানের সাটারের লক ভাঙ্গা হলেও উক্ত দোকান থেকে কিছু খোয়া যায়নি বলে জানা গেছে।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন বলেন, ভোর ৫টার দিকে বাজারের নৈশ্য প্রহরীরা চলে যায়। কিন্তু তার এক ঘন্টা পরে এক প্রকার দিনের আলোতে কিভাবে এই চুরি হল সেটা ভাবববার বিষয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, চুরির খবর শুনে একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়েছিল, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর সিসি ফুটেজ দেখে চোরদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!