শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা, আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক প্রদান এবং এ-প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ‘২৬) সকালে মাদ্রাসার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলাম ও সহকারী অধ্যাপক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে তিনি আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের সবক প্রদান করেন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আশাশুনি জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, মাদ্রাসার সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসাইন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন ও আবু রাসেল আসকারী, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

উপস্থিত ছিলেন সংসদ সদস্যের পিএস শরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, সূধী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আছাদুল্লাহকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!