শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রগ্রেস শেয়ারিং মিটিং জেলা পুলিশ গোপালগঞ্জের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত  তালায় যুব এডভোকেসি সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন বিজ্ঞান বিতর্ক উৎসব, চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পুলিশের সদর সার্কেল বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”- গোলটেবিল বৈঠকে বক্তারা  কালিগঞ্জে ঘাসমারা ঔষধ সেবনে ব্যবসায়ীর ক রু ন মৃ ত্যু

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রগ্রেস শেয়ারিং মিটিং

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

“শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রোগ্রেস ও ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ‘২৬) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ৮৭ জনের মধ্যে ৭৯ জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে শিক্ষার আওতায় আনা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, শিশু সুরক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ডিআরআরএ-এর এনজিও প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাসের উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের ম্যানেজার সোহেল মাহমুদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

সভায় শিশুশ্রমের কারণ, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা প্রতিরোধ, শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন ও সিডিও মিজানুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!