শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ 

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় শহরের মুন্সিপাড়ায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।

 

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, জিপিএ-৫ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

সাইদুল ইসলাম বলেন, শুধু পরীক্ষার ফলাফলে সফল হলেই হবে না; শিক্ষার্থীদের আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি নৈতিক ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের ক্রেস্ট, বই, কলম ও প্যাডসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ নেওয়ার জন্য ‘পরামর্শ বোর্ড’ও রাখা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!