শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এস এম লিয়াকত হোসেন। যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস এনামুল কবীর স্বাক্ষরিত গত ১৫ সেপ্টেম্বরের এক চিঠিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. হাছিবুর রহমান, অভিভাবক সদস্য মো. শাহিদুজ্জামান সেলিম এবং প্রধান শিক্ষক মো. ছাকির হোসেন, সদস্য সচিব।

দায়িত্ব পাওয়ার পর এস এম লিয়াকত হোসেন বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশিকা ও বিধিমালা অনুসরণ করে আগামী ছয় মাসের মধ্যে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করাই তাদের প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুনাম বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

এদিকে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় এস এম লিয়াকত হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দ্দার, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিকরা।

যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়ে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী ম্যানেজিং কমিটি গঠন করাই অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব। জনস্বার্থে ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনবোধে অনুমোদিত কমিটি পরিবর্তনের ক্ষমতাও বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!