বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর পদচারণায় গোপালগঞ্জ পুরাতন জেলা জজ আদালত ভবনটির সংস্কার জরুরী

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৯০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর পদচারণায় মুখরিত ও স্মৃতি বিজড়িত পুরাতন জেলা জজ আদালত ভবনের পলেস্তরা ক্রমেই ধসে পড়ছে। গত শনিবার দোতলা ভবনের পূর্ব পাশে স্থাপিত কোটালীপাড়া সহকারী জজ আদালতের সেরেস্তা কক্ষের ছাদের অংশ বিশেষের পলেস্তরা হঠাৎ ধসে পড়ে। সাপ্তাহিক ছুটি থাকায় তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া ভবনের পশ্চিম পাশে কাশিয়ানী সহকারী জজ আদালতের বিচারকের খাস কামরা সহ দোতলায় বিভিন্ন কামরার ছাদে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে। ওই ভবনে বিচারক, কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থী সহ সকলে প্রতিদিনের বিচারিক কর্মকান্ড অজানা শঙ্কা ও চরম ঝুঁকি নিয়ে করে চলেছেন।

এদিকে পুরাতন দোতলা আদালত ভবনের পলেস্তরা ধসে পড়ার খবর পেয়ে রোববার সকালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ১ম আদালত ও নেজারত শাখার ভারপ্রাপ্ত জজ, মোহাম্মদ জাকির হোসেন টিপু ভবনের ক্ষতিগ্রস্ত কামরা গুলো সরেজমিনে পরিদর্শন করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরহুম পিতা শেখ লুৎফর রহমানের জীবদ্দশায় তৎকালীন গোপালগঞ্জ মুন্সেফী আদালতের নাজির/ সেরেস্তাদার হিসাবে কর্মরত থাকাকালীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময়ে তাঁর পিতার কর্মস্থলে এসেছেন বলে নির্ভরযোগ্য জনশ্রুতি রয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর দপ্তর থেকে গত ১৮.১০.২০২০ খ্রি. ২৩০/১-১(৩)/এন.স্বারক মূলে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত মেরামতের কার্যকরী উদ্যোগ নিতে অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছেন।

বর্তমান সরকারের নিকট গোপালগঞ্জ বিচার বিভাগের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থী সহ সকলের প্রত্যাশা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পুরাতন ওই আদালত ভবনটিকে যেন যথাযথ ভাবে সংস্কার করে ঐতিহ্য সংরক্ষণের কার্যকরী উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!