সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন 

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৮৩ বার পড়া হয়েছে
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামীলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটেন এমপি রবি। 
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।’
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের উর্দ্ধতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস.এম শওকত হোসেনসহ সদর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা কেক কাটা অনুষ্ঠানে অংশ নেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!