সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তৃণমূল সংগঠন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল এর আসন শূন্য ঘোষণা, বি চা র দাবিতে মিছিল ও প্র তি বা দ সমাবেশ গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের ৭৫ বছর বয়সী বৃদ্ধ নি খোঁ জ, স ন্ধা ন চেয়ে পরিবারের আ কু তি

✍️আলী মুক্তাদা হৃদয়📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. ইফাজউদ্দীন (৭৫) গত ৮ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুলাই ২০২৬ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন ইফাজউদ্দীন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ইফাজউদ্দীন একজন বাকপ্রতিবন্ধী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা চেকের লুঙ্গি ও সবুজ রঙের একটি জামা। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

নিখোঁজ ব্যক্তির পুত্র গোলাম রসুল জানান, আমার পিতার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখতে পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তথ্য থাকলে ০১৮১৬-১৬৭৭৭৯ অথবা ০১৭২৭-০৩৩৯২৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পরিবারের আশা, জনসাধারণের সহযোগিতায় দ্রুতই ইফাজউদ্দীনের সন্ধান মিলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!