সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন

গাজীপুরের কোনাবাড়িতে নিরাপত্তাকর্মী নিয়োগের নামে প্রতারণায় আটক ৩ 

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১১৪৯ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ি থেকে অভিযান চালিয়ে নিরাপত্তাকর্মী নিয়োগের নামে প্রতারণার অভিযোগে ৩ জন আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ি থানার পারিজাত হাবিব মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। 
আটককৃতরা হচ্ছে,এসএস সিকিউরিটি লিমিটেড কোনাবাড়ি অফিস প্রধান ও সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সবর্ণাগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে ফরিদুল ইসলাম(২৮), তারসহযোগী সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়ারচর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে জুয়েল রানা(২২) এবং রাজশাহীর বাঘমারা থানার ব্রাহ্মণপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে পারভেজ হোসেন(২০)।    
গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, কোনাবাড়ি পারিজাত এলাকার হাবিব মিয়ার ৭তলা বাড়ির নীচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে এসএস সিকিউরিটি লিমিটেড নামে একটি ভূয়া প্রতিষ্ঠান বিভিন্ন কারখানায় এবং বাসাবাড়িতে সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরী দেয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারিতক করছিল প্রতিষ্ঠানে কয়েকজন কর্মকর্তা। দুপুরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে প্রতিষ্ঠান প্রধান ফরিদুল ইসলাম ও তার সহকারী জুয়েল রানা ও পারভেজ হোসেনকে আটক করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!