বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গাজীপুর মেট্টোপলিটনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪০৫ বার পড়া হয়েছে
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশের ন্যায় গাজীপুরেও বিট পুলিশের উদ্যেগে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডে এসব বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এসব সমাবেশে যোগ দেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাডাকার্ড নিয়ে জনসাধারণকে নিপীড়নের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানানো হয়। 
টঙ্গী পূর্ব থানার ৪৩ নং বিটের প্রধান অতিথি হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফুল কবির উদ্বোধন করেন। এসময় সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে মেট্রোপলিটন এলাকায় সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা  জনগণের পাশে রয়েছে বলে জানান কমিশনার । 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!