সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন

বঙ্গবন্ধু’র সমাধিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৪০৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান।

শুক্রবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা  নিবেদন করেন। বিচারপতির সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ও পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দ্রুত করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, গোপালগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, হিসাব রক্ষণ কর্মকর্তা মো.নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য  লিখে স্বাক্ষর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গোপালগঞ্জ সার্কিট হাউসে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু বিশ্বাস ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে হাউস গার্ড প্রদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!