মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর দাবিতে ইটার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর দাবিতছ সংবাদ সম্মেলন করেছেন ইটার্ন চিকিৎসকরা।

বুধবার বেলা সাড়ে ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ইটার্ণি কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য পাঠ করেন, ইটার্ন চিকিৎসক কাঙ্কিতা মন্ডল তনা।

তিনি তার লিখিত বক্তেব্য বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৬ বছরেও এখনও জরুরী বিভাগ চালু হয়নি। সর্ব প্রথমে ২০১৪ সাল থেকে জরুরী বিভাগ চালুর দাবীতে মানববন্ধন, স্মারকলিপি ও রক্ত দিয়ে কর্মসুচি পালন শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত ইটার্ন চিকিৎসকরা জরুরী বিভাগ চালুর দাবীতে আন্দোলন সংগ্রাম করে আসলেও এখনও পর্যন্ত চালু হয়নি জরুরী বিভাগ। বিভিন্ন সময় জরুরী বিভাগ চালুর আশ্বাস দিয়ে আন্দোলন থামানো হলেও চালু করা হয়নি জরুরী বিভাগ। সর্বশেষ চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর জরুরী বিভাগ চালুর দাবীতে কর্মবিরতিতে যান ইটার্ন চিকিৎসকরা। কিন্তু কর্তৃপক্ষের সাথে সাথে দফায় আলোচনায় বসেও জরুরী বিভাগ চালুর নিমিত্তে কোন আশানুরুপ সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি। এক পর্যায়ে তারা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসুচি পালন শুরু করেন। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর জরুরী সভার আয়োজন করা হয়।

সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল তত্বাবধায়ক ও ইটার্ন চিকিৎসক প্রতিনিধিদের উপস্থিতিতে ৭ দিনের মধ্যে জরুরী বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর জরুরী বিভাগ উদ্বোধনের তারিখও ঘোষনা করা হয়। কিন্তু আদৌ তা বাস্তবায়ন হয়নি। সংবাদ সম্মেলনে এ সময় আরো জানানো হয়, যতদিন পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালু না হবে ততদিন পর্যন্ত ইটার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন এবং জরুরী বিভাগ চালু না হলে পরবর্তীতে তারা কঠোর কর্মসুচি পালন করবেন বলেও ঘোষনা দেন। ইটার্ন চিকিৎসকরা এ সময় যাতে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালু হয় সে জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্রী , স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে এ সময় ইটার্ন চিকিৎসক রফিকুল ইসলাম মেহেদী, তানজিলা খাতুন, নয়ন চন্দ্র হালদারসহ ৩৫ জন ইটার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!