বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৫ আগষ্ট ‘২৬) বিকালে সুবর্ণাবাদ মন্দিরের সামনের সড়কে এ মানববন্ধন করেন স্থানীয়রা।

বিক্ষোভকারীদের অভিযোগ, সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকার সুবর্ণাবাদ মহাশ্মশানের দাহ্য কাঠ রাখার স্থান ও শিশু শ্মশানের জমি দখল করে রেখেছে। এতে দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। বিষয়টি নিয়ে বলার পরেও তিনি ওই জায়গাটি দখল করে রেখেছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে শ্মশানের জমি দখলমুক্ত করার দাবি জানান তারা। একই সাথে স্থানীয়দের দাবি, শ্মশানের নির্ধারিত স্থান দ্রুত দখলমুক্ত করে স্থায়ী সমাধান নিশ্চিত করুক প্রশাসন।  

এসময় বক্তব্য দেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, স্থানীয় ইউপি সদস্য বিধান সরদার, মহাশ্মশানের সহ-সভাপতি পরিতোষ গোলদার, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি হালদার, স্বপ্না মল্লিক, রেনুকা হালদার প্রমুখ।  

এদিকে অভিযুক্ত ওই শিক্ষক জগদীশ সরকারের ব্যবহৃত নাম্বরে কল দিলে প্রথমে রিসিভ করে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে বাড়িতে নেই বলে জানান। এমনকি তিনি কখন বাড়িতে ফিরবেন সেটিও তারা জানেন না বলে জানান।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরেজমিনে  গিয়ে বিষয়টি তদারকি করবেন বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!