বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ‘২৬) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রায় ১০০টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।
বর্তমান সরকারের পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের মহাউদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি গ্রহণ করে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সূর্যের আলো-এর সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ রেজাউল ইসলাম বাবলু; সাধারণ সম্পাদক, দৈনিক দক্ষিণের মশাল-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক গণ তদন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন; সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি; সাপ্তাহিক সূর্যের আলো-এর সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম; দৈনিক যশোর বার্তা-এর সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ; দৈনিক নব চেতনা ও দক্ষিণের মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর; দৈনিক আইনবার্তা, দৈনিক আমাদের কণ্ঠ ও ডেইলি ফিন্যান্সিয়াল পোস্ট-এর জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম; দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইদ্রিস আলী, শাহ নেওয়াজ মৃণাল, দৈনিক আজকের বসুন্ধরা-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক সাতক্ষীরা সকাল-এর আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, আলমগীর হোসেন, মো. কামাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!