সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ব ন দ স্যু আ ত ঙ্ক ও ঋ ণে র বো ঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা

ভার্চুয়ালের মাধ্যমে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে বাসগৃহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে
‘দূযোগ ঝুঁকিহ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিডিও কনফারেন্সিং ভার্চয়ালের মাধ্যমে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দূর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবসে গৃহহীন মানুষের জন্য ১৭ হাজার পাঁচটি দুর্যোগ সহনীয় ঘর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সাতক্ষীরা প্রান্তে ভিডিও কনফারেন্সিং ভার্চয়ালের মাধ্যমে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দূর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. আব্দুল বাছেদ, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন,  জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ। এসময় জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!