বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

জেলে-বাওয়ালী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সুন্দরবন

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে দেওয়া হলো সুন্দরবন। এতে ব্যাপক খুশি জেলে-বাওয়ালী ও পর্যটকরা। পর্যটনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বনবিভাগ ও ট্রলার মালিকরা। এছাড়া আজ থেকে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে ঢুকতে শুরু করেছে জেলেরা।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, সামদ্রিক মৎস্য প্রজাতির প্রজনন মৌসুম হওয়ায় ১জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী-খালে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এছাড়া নিষিদ্ধ করা হয় সব ধরণের পর্যটন। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জেলে-বাওয়ালী ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা। জেলে ও বাওয়ালীদের তিন মাসে চাল দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানা যায়। খুলে দেওয়ার প্রথম দিন বলে পর্যটক একেবারে কম। তবে সুন্দরবন খুলে দেওয়ায় উৎফুল্ল জেলে-বাওয়ালী ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা।

শুক্রবার সুন্দরবন বেড়াতে আসা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামসেনা গ্রামের আসাদুজ্জামান খান মৃত্তিকা জানান, তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য, মনোরম পরিবেশ ও বানরের কিচির মিচির তাকে মুগ্ধ করেছে।

একইভাবে লণ্ডন প্রবাসী ময়মনসিং এর ফুলপুর উপজেলা সদরের ফরিদউদ্দিন বলেন, সুন্দরবন দেখতে এসে যার পর নেই তিনি ও তার দুই মেয়ে খুশী। সুন্দরবন তাকে বারবার কাছে টানে।

গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল হাকিম বলেন, সুন্দরবনে মাছ ধরা বন্ধ থাকায় তিন মাস বসে বসে কাটিয়েছেন। অনেক টাকা ঋণী হয়েছেন। আবার ঋণ করে চালসহ বিভিন্ন মালামাল কিনে সুন্দরবনের উদ্দেশ্যে আজ যাত্রা শুরু করেছেন। আশা করি ভাল মাছ পেলে ঋণ দেনা তেকে মুক্ত হওয়া যাবে।

মাছ-কাকড়া ধরতে বনবিভাগ ইতোমধ্যে বোট লাইসেন্স সার্টিফিকেট ইস্যু করেছে প্রায় তিন হাজার। আরও ইস্যু করা হয়েছে পর্যটকবাহী শতাধিক ট্রলারের পাস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!