রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

সংস্কারের অভাবে বেহাল সাতক্ষীরা ত্রিশ মাইল- টু- ধানদিয়া চৌরাস্তা সড়কের যোগাযোগ ব্যবস্থা

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৯০২ বার পড়া হয়েছে

সংস্কারের অভাবে বেহাল সাতক্ষীরা-ত্রিশ মাইল টু ধানদিয়া চৌরাস্তা সড়ক যোগাযোগ ব্যবস্থা খানা খন্দক বড় বড় গর্ত থাকায় যাতায়াতে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে যাত্রীদের। এলাকাবাসী জানান, সড়কটি দীর্ঘ দিন বেহাল থাকলেও সংস্কারের উদ্যোগ নেই প্রশাসনের সাতক্ষীরা- ত্রিশ মাইল টু ধানদিয়া সড়কে বিভিন্ন স্থানে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের অধিকাংশ স্থানেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। আর ভাঙা এ সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায় ঘটছে দূর্ঘটনা। এই সড়কে চলতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সাতক্ষীরা- ত্রিশ মাইল টু ধানদিয়া চৌরাস্তা সড়ক সংস্কার করা হয়।এরপর কয়েকবার ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করা হলেও তা ছিল দায়সারা গোছের। এছাড়া মাঝেমধ্যে গর্তগুলোতে ইট দিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হয়। তবে, যেনতেনভাবে সংস্কার করায় এ সড়কের পুলিরহাট থেকে, ধানদিয়া চৌরাস্তা পর্যান্ত সড়কের পিচ উঠে গেছে। সামান্য বৃষ্টিতেই এসব স্থানে পানি জমে কাদা হয়। চলাচল করতে পারে না বাস-ট্রাক, মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এমনকি বাইসাইকেলও। সাতক্ষীরা জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র পাটকেলঘাটা বাজার। যশোর জেলা এবং কলারোয়া উপজেলা থেকে পাটকেলঘাটা যাওয়ার প্রধান সড়ক ত্রিশ মাইল টু ধানদিয়া চৌরাস্তা সড়ক। সড়কটি সরু হওয়ায় গাড়ি ক্রসিং সড়ক দুর্ঘটনায় শিকার হচ্ছে জনসাধারণ। এতে দুর্ভোগ পোহাতে হয় তালা ও কলারোয়া উপজেলার প্রায় ৬ লক্ষ মানুষকে।

ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী শাহাজদ্দীন জানান, সড়কের খুবই দুরাবস্থা। সব জায়গায় গর্ত, বৃষ্টি হলে কাঁদা। আর কাঁদা শুকিয়ে গেলে পুরু ধূলোর স্তর। ধানদিয়া টু ধানদিয়া সড়কের ইজিবাইক চালক সুমন বিশ্বাস বলেন, রাস্তার যে অবস্থা, তাতে চৌরাস্তা থেকে গাড়ি নিয়ে ত্রিশ মাইল মাইল পৌঁছাতে পারবো কি না তা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয়। মাঝে মাঝে গাড়ির পাতি (স্প্রিং)ভেঙে যায়। আর যাত্রীরা তো ভোগেই।

মৎস্য ব্যবসায়ী রাম প্রসাদ বলেন, ধানদিয়া ও নগরঘাটায় প্রচুর মাছ উৎপাদিত হয়। কিন্তু মাছ বাইরে পাঠাতে গেলে পড়তে হয় মহা ঝামেলায়। গাড়ি যেতে চায় না।এলাকাবাসীর উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!