শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জ ব্দ দেবহাটায় নিবন্ধিত ও  কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে উপহার বিতরণ  তালায় শিক্ষকের মা র ধ রে র ক্তা ক্ত ২য় শ্রেণির ছাত্রী সাতক্ষীরায় জ্বালানি তেল সংকট! পেশাজীবীরা চরম বিপাকে; অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

অর্থ আত্মসাত, পাটকেলঘাটার মেহেদি ঢাকায় গ্রেপ্তার

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

লুমিনাস এন্টারপ্রাইজের অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় সাতক্ষীরা পাটকেলঘাটার মোঃ মেহেদি হাসান ঢাকায় গ্রেপ্তার হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

মেহেদি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার পুটিয়াখালীর মোঃ ইনছার আলীর ছেলে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকাস্থ মগবাজারের লুমিনাস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে হাতিরঝিল থানায় মামলাটি (নং ১৪, তারিখঃ ৮/৮/২১) করেন।

মামলার বিবরণ অনুযায়ী, মেহেদি হাসান লুমিনাস এন্টারপ্রাইজের হিসাবরক্ষক হিসাবে বিগত তিন বছর যাবত কর্মরত ছিলেন। কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর হিসাব আপডেট করা হয়। কিন্তু মেহেদি হাসান ৩১/১২/২০২০তারিখ পর্যন্ত কোন হিসাব না দিয়ে ১/১/২০২১ থেকে অফিসে আসা বন্ধ করে দেয়। পরে অফিস থেকে বারবার মোবাইলে ও তার দেওয়া ঠিকানায় যোগাযোগ করলেও তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে কোম্পানির সহকারী হিসাবরক্ষক বাপ্পারাজ জানতে পারেন অফিসের ক্যাশ থেকে ১২ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন মামলাটি করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!