শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় মৃত্যু ১, নতুন করে ১২ জনসহ মোট আক্রান্ত ৭৫৬

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে ২৪ ঘন্টায় নতুন করে ১২ জনসহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৫৬ জন।

এনিয়ে, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে বুধবার পর্যনত মারা গেছেন অনন্ত ৫৩ জন।
মৃত ওই নারীর নাম গোলাপী রায় (৫০)। তিনি কলারোয়া উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের পরিতোষ রায়ের স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার বিকাল ৪ টায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন গোলাপী রায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭ টার দিকে তিনি মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো দুই র‍্যাব কর্মকর্তা, দুই স্বাস্থ্য কর্মী ও এক পুলিশ সদস্যসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বুধবার পর্যন্ত মোট ৭৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে এবং একই সাথে তার বাড়িসহ আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!