বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

ডা. হজরত আলী’র মৃত্যুতে ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার শোক 

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের ডা. হজরত আলী ক্লিনিকের প্রতিষ্ঠাতা ৭০’র দশকের সর্বজন স্বীকৃত আদর্শ প্রবীণ চিকিৎসক ডা. হজরত আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ। প্রবীণ চিকিৎসক ডা. হজরত আলী মঙ্গলবার (০৪ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটে কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। প্রবীণ আদর্শ চিকিৎসক ডা. হজরত আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান, শাহীন আলম, আবুল খায়ের, ফজলুল হক, এ.কে.এম আনিছুর রহমান, ইয়াছিন আলীসহ নেতৃবৃন্দ।

প্রবীণ চিকিৎসক ডা. হজরত আলী’র মৃত্যুতে নেতৃবৃন্দ বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ডা. হজরত আলি ১৯৭১ সালে ভারতে আশ্রিত বাঙালি শরণার্থী এবং মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন। এজন্য বাংলাদেশের অস্থায়ী সরকারের কাছ থেকে তিনি কোনো ভাতা কিংবা সম্মানি নিতেন না। এতদাঞ্চলে তিনি একমাত্র ব্যক্তি, যিনি বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে সকল ভয় ডর উপেক্ষা করে কালিগঞ্জের ষষ্ঠীতলায় দিনের পর দিন বুকে প্লাকার্ড ঝুলিয়ে আন্দোলন করেছিলেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। চিকিৎসা অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’

এদিকে প্রবীণ চিকিৎসক ডা. হজরত আলী’র মৃত্যুতে কালিগঞ্জের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ চিকিৎসক ডা. হজরত আলী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!