বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারি বাবুর মৃত্যুতে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ১৪৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেছাসবকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবুর মৃত্যুতে সাতক্ষীরায় মিলাদ, দোয় মাহফিল ও খাদ্য বিতারন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মাগুরা পূর্বপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বর দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় উক্ত খাদ্য বিতরন করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা স্বেছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ গোলাম সরোয়ার, ইসমাইল হোসেন নিরব, এড. আব্দুল হামিদ, মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় বিএনপি নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবুর মৃত্যুতে জেলা স্বেছাসেবকদলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। সে কর্মসূচির অংশ হিসেবে মরহুমের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে  দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!