মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূর করতে হাজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন- সাতক্ষীরার পুলিশ সুপার

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলন সংস্থার সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন সাতক্ষীরার পুলিশ সুপার আলহাজ্ব আবু সালেহ মো. আশরাফুল আলম।

এসময় তিনি বলেন, হাজিরা সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব। হজ্বের পবিত্রতা ও শৃংখলা বজায় রেখে তাঁদের ব্যক্তি ও সামাজিক জীবন পরিচালনা করা উচিত। সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূর করতে হাজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সম্মেলনে হজ্বের তাৎপর্য ও এর শিক্ষা নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। তিনি হজ্বের মূল শিক্ষা ব্যক্তি ও সমাজজীবন বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

কল্যাণকর সমাজ গঠনে হজ্বের শিক্ষা ও হাজিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। তিনি বলেন, হজ্ব কবলে আনুষ্ঠানিক ইবাদত নয়; এর মাধ্যমে আত্মশুদ্ধি, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা পাওয়া যায়। এসব শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হাজিদেরও রয়েছে।

হজ্বের মাধ্যমে পাপমুক্তির তাৎপর্য তুলে ধরে আলঝচনা করেন সাতক্ষীরা বড়বাজার জাম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, হজ্ব শেষে একজন হাজি যে পাপমুক্ত জীবনের প্রত্যয় নিয়ে ফেরেন, তা সারা জীবন ধরে রাখার চেষ্টা করা উচিত।

হজ্বের হাকিকত নিয়ে বিশেষ দারস দেন মুফতি মাওলানা আব্দুল্লাহ।

সম্মেলনে বক্তারা ব্যক্তি ও সমাজজীবনে হজ্বের শিক্ষা বাস্তবায়ন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অন্যায়-অপরাধ প্রতিরোধে হাজিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!