মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আ গু ন, ফোম ব্যবহারে নি য় ন্ত্র ণে ফায়ার সার্ভিস  সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়? -মোস্তাফিজুর রহমান উজ্জল খাল দ খ ল ও নেটপাটায় পানিপ্রবাহ ব ন্ধ, ভ য়া ব হ জ লা ব দ্ধ তা য় জ ন দু র্ভো গ! প্রশাসনের জরুরি হ স্ত ক্ষে প দা বি জেলা নাগরিক কমিটির সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অ সৌ জ ন্য মূ ল ক আ চ র ণ, পিআইওর মফিজের বি রু দ্ধে ডিসির নিকট অ ভি যো গ সাতক্ষীরা প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ গ্রহণ, সংকটে প্রাণসায়রের খাল তালায় হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক হুজুরের জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন কালিগঞ্জের ফারজানা ও সুমাইয়া হ ত্যা ট্রা জে ডি: সুমাইয়া হ ত্যায় ১৫ দিনে গ্রে প্তা র নেই তালায় ৫০ গ্রাম গাঁ জা সহ একব্যক্তি গ্রে প্তা র সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী আবুবকর ও বৃদ্ধা নানির পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন শ্যামনগরে পুকুরে ডু বে কৃষক ও ব জ্র পা তে গৃহবধূর মৃ ত্যু

তালায় হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক হুজুরের জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ আগস্ট ‘২৬) সকাল ৮টা ১৩ মিনিটে উপজেলার বারুইহাটি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তার, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তালা ফাজিল আলিয়া মাদ্রাসা ও তালা মহিলা দাখিল মাদ্রাসা। এছাড়া তিনি নাংলা পি.এস.জে. ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

সোমবার বাদ আসর তালা ফাজিল আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর ছেলে মাওলানা আবদুল্লাহ জানাজায় ইমামতি করেন। জানাজায় বিপুল সংখ্যক আলেম-ওলামা, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বারুইহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!