সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কালিগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতির সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আসন্ন জন্মাষ্টমী উৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইন এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় জন্মাষ্টমী উৎসব উদযাপনে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অসিত সেন, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক মিলন কুমার সরদার, যুগ্ন সম্পাদক রিপন দত্ত, প্রকাশনা সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , দপ্তর সম্পাদক ঠাকুর দাস কর্মকার, অন্যান্য ইউনিয়ন পর্যায়ে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়নের পরান মন্ডল, কিশোরী মোহন বিশ্বাস, মধুসূদন তরফদার, নলতা ইউনিয়নের পুরঞ্জন স্বর্ণকার, রতনপুর ইউনিয়নের হিমাংশু ঘোষ ও তরুণ ঘোষ, মথুরেশপুর ইউনিয়নের ভৈরব দত্ত, কুশুলিয়া ইউনিয়নের রামকৃষ্ণ রায় ও গোপী রঞ্জন অধিকারী, ধলবাড়িয়া, ইউনিয়নের বিশ্বনাথ ঘরামী, বিষ্ণুপুর ইউনিয়নের শিবপদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন আগামী ৪ সেপ্টেম্বর মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কালিগঞ্জে উদযাপিত হবে। এবছর কালীগঞ্জে সড়ক ও জনপথের রাস্তার কাজ চলমান থাকায় মহৎপুর পূজা মন্ডব প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মলম্বীরা উপস্থিত হবেন সেখান থেকে সকাল ১১টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বাহির হবে। শোভাযাত্রা সহকারে কালিগঞ্জ দক্ষিণ পার ব্রিজের তলায় পূজা মন্ডপে সেখানে সমাবেশ, ধর্মীয় আলোচনা ও প্রসাদ দেওয়া করা হবে। জন্মাষ্টমী উৎসব সুন্দরভাবে সম্পন্নের জন্য কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রত্যেক ইউনিয়ন থেকে ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ আর্থিক সহায়তা প্রদান করবেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে থাকবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!