বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

আশাশুনির বেতনা নদীর চর থেকে নবজাতক উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে একটি নবজাতক কন্যা শিশুকে ব্রিজের উপর থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোরাতের কোন এক সময় ওই ইউনিয়নের গুনকরকাটি ব্রিজের উপর থেকে বেতনা নদীর চরে ফেলে দেয়া হয় নবজাতকটিকে। পরে সকাল সাড়ে ৭টার দিকে নবজাতকটিকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে মারা যায় শিশুটি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ব্রীজের নিচে নদীর চরে একটি শিশুকে দেখতে পায় পথচারীরা। ব্রিজের ওপর থেকে নবজাতকটিকে কে বা কারা ফেলে দিয়েছে বলে জানান তারা। যে বা যারা ফেলে দিয়েছিলেন তারা ভেবেছিলেন শিশুটি মারা গেছে। তবে ভাগ্যক্রমে শিশুটি জীবিত ছিল। তবে মাথায় গুরুতর জখম হয় শিশুটির। তাৎক্ষণিক ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।

কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন রশিদ জানান, ঘটনাটি জানার পরেই নবজাতক শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অনেক উঁচু থেকে ফেলে দেয়ায় মাথা ফেটে গুরুতর জখম হয় শিশুটি। তিনি দায়িত্ব নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, শিশুটি বেলা সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

খোঁজখবর নিয়ে যারা এই নবজাতকটিকে হত্যা করলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!