রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামে করোনায় মীর রায়হান আলীর মৃত্যু, এলাকা জুড়ে আতঙ্ক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ওই বৃদ্ধের নাম মীর রায়হান আলী। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মৃত মীর জনাব আলীর ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল ওই বৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১১ টার দিকে মারা যান। আর এই মৃত্যুতে নিহতের আশপাশের বসবাসকারীদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়ত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্ব্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে, এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন মোট ৪০ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬৩ জন। এছাড়া জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৯ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!