সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভা ঙ চু র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চু রি র অ ভি যো গ  শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কা টা র প্র তি বা দে মানববন্ধন শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন

সাতক্ষীরায় ৬ ঘন্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টার ব্যবধানে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৩৯ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬৩ জন। সোমবার ভোর রাত দেড় টা থেকে সকাল সাড় ৭ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন (৮৬) ও যশোর জেলার ঝিকরগাছা থানার খারশা গ্রামের কামাল হোসেনের স্ত্রী লিপি খাতুন (৩৫)।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল মোশারাফ নামের ওই বৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর রাত দেড়টার দিকে মারা যান।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান লিপি নামের ওই নারী। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ১২ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়ত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!