রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে করোনার ২য় ঢেউ প্রতিরোধে মাস্ক বিতরণ (ভিডিওসহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৬০৮ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। বাংলাদেশেও এ হার বেড়েছে ব্যাপক হারে। কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতাকে দায়ী করছেন। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণকে নিরাপদে রাখতে সরকার ইতোমধ্যেই একসপ্তাহের লকডাউন কার্যকর করেছেন।

 

কিন্তু এতেও কোন ফল না হওয়ায় ২য় দফায় আগামী ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে আরেক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এদিকে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ব্যস্ত সময় পার করছেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিকনির্দেশনায় জেলা তথ্য অফিস সদর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলায় জনসচেতনতায় বিভিন্ন প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (১২ এপ্রিল) সকালে গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের লঞ্চঘাট এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। শুধু জেলা পর্যায়েই নয়, গোপালগঞ্জের ৫ উপজেলা, ৪ পৌরসভা সহ ৬৭টি ইউনিয়ন পরিষদে একযোগে প্রায় একলক্ষ পিছ মাস্ক বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, করোনায় আতংক নয়, মহামারী করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, স্বাস্থ্য সচেতন হোন, নিরাপদে থাকুন, গোপালগঞ্জ জেলা প্রশাসন সেবক হিসেবে অতীতের ন্যায় সবসময় আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, এনডিসি মিলন সাহা, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক ও জেলা রোভার স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা তথ্য কর্মকর্তা মো. মুঈনুল ইসলাম, গোপালগঞ্জ প্রেস ক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!