সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২ সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ পুনর্নির্বাচিত, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কালিগঞ্জে জমি দ খ ল: সোমবার সকাল ১০টার মধ্যে সাইফুলকে অ বৈ ধ স্থা প না সরিয়ে নেওয়ার নির্দেশ রাস্তা সং স্কা র না হওয়ায় ধান রোপণ করে প্র তি বা দ

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

✍️কে এম সাইফুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূত (বাংলাদেশ ও ভারত) Mr. Reuben Gauci (রিউবেন গাউচি) এর নেতৃত্বে তিন (০৩) সদস্যের এক প্রতিনিধি দল সোমবার (৩০ মার্চ ‘২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার ক্রাইম, মানবপাচার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পুলিশের ভাবমূর্তি ও সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!