রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা দিচ্ছে লিডার্স

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলীয় অঞ্চলের জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগণের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।

রবিবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪ টি ইউনিয়ন ও খুলনা জেলার কয়রা উপজেলার ২ টি ইউনিয়নের মোট ১৪ টি স্থানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

উক্ত স্বাস্থ্য কেন্দ্র গুলোতে মোট ৫০৩ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। যাদের মধ্যে পুরুষ ৯৯ জন, নারী ৩৪২ জন এবং শিশু ৬২ জন । স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের মধ্যে মাজা ও পিঠে ব্যথায় ভুগছিলেন ৪৩%, পানি বাহিত রোগে ১১%, সাধারন সর্দি-কাশি ও জ্বরে ১৪%, চর্মরোগে ১২%, উচ্চরক্তচাপে ৫%, অপুষ্টি ও সাধারন দূর্বলতায় ৮%, মাসিক সংক্রান্ত রোগে ৪% এবং অন্যান্য রোগে ভুগছিলেন ৩%। স্বাস্থ্যক্যাম্প গুলোতে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ৮০% কম মূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। পাশাপাশি রোগীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রামের বাসিন্দা রেনুকা রানী বলেন, “লিডার্স আমাদের গ্রামে এসে যে স্বাস্থ্যসেবা প্রদান করছে তাতে আমরা খুব সহজেই স্বাস্থ্যসেবা নিতে পারছি। খুব কম খরচে ঔষধ সহ স্বাস্থ্যসেবা পেয়ে আমরা খুবই উপকৃত হচ্ছি। এজন্য লিডার্সকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!