রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

করোনা প্রতিরোধে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার-প্রচারনা (ভিডিওসহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৫২৮ বার পড়া হয়েছে

করোনা (কোভিড-১৯) প্রতিরোধে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারনা শুরু হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা’র দিক নির্দেশনায় গত মঙ্গলবার থেকে জেলা তথ্য অফিসের ৩ টি ইউনিট জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ প্রচার-প্রচারনা কর্মসূচী অব্যাহত রেখেছে। প্রচারণায় জনসাধারণকে সন্ধ্যা ৬ টা থেকে পরের দিন ভোর ৬ টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যেতে নিষেধ করা হচ্ছে।

 

এরপরও জরুরী প্রয়োজনে কেউ ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মোঃ মুঈনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মচারীদের নিয়ে ৩টি ইউনিটে বিভক্ত হয়ে জেলা শহর সহ আশপাশের এলাকায় এ প্রচার-প্রচারনা কর্মসূচি অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, দেশ জুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

দেশে ইতোমধ্যেই সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন চলছে। তাই জনসচেতনতায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের দিকনির্দেশনায় জেলা তথ্য অফিসের এ উদ্যোগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!