রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলার বাদি মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আর নেই

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার বাদি বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালিন কমান্ডার মোসলেম উদ্দিন আর নেই (ইনালিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন)। রবিবার ভোরে কলারোয়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বার্ধক্যজনিত নানা রোগে জটিলতায় ভুগছিলেন তিনি। প্যারালাইসড অবস্থায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৮ নম্বর সেক্টরে যুদ্ধকালিন কমান্ডারর দায়িত্ব পালন করেন। তখন থেকে তিনি মোসলম কমান্ডার নামে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী সাতক্ষীরা জেলা পরিষদ সদস্যা রোকেয়া মোসলেম, একমাত্র ছেলে কলারোয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মেয়ে কাজিরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

তিনি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক। তাকে শেষবারের মতো দেখার জন্য মুক্তিযোদ্ধা, অগনিত শুভাকাংখী, রাজনৈতিক সহকর্মী ও সমাজের সকল স্তরের মানুষ তার বাড়িতে সমবত হয়েছেন। রবিবার আছর বাদ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার প্রদান করা হয়। এরপর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলমউদ্দিন ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর হামলার মামলার বাদি ছিলেন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি সে মামলার বিচার সম্পন্ন হয়েছে। এতে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!