শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

কোভিড-১৯ গাজীপুর পুলিশ কমিশনার স্ত্রী-কন্যাসহ আক্রান্ত(ভিডিওসহ)

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫০৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, তার স্ত্রী ও দুই মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা গেছে।

 

মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, করোনার লক্ষণ দেখা দিলে বৃহস্পতিবার ঢাকার আইসিডিডিআরে কমিশনার স্যার এবং তার স্ত্রী ও দুই মেয়ের নমুনা পরীক্ষায় দেওয়া হয় । শুক্রবার ওই পরীক্ষার ফলাফলে তাদের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তারা বাসায় হোম আইসোলেশনে রয়েছেন বলে জাকির হাসান জানান।

 

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ১৯৮ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছে ৩২ জনের। এ যাবত গাজীপুরে মোট আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬২৩ জন, মোট রোগমুক্ত হন ৭ হাজার ২৩২ জন, মোট মৃত্যু ১২৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস টিকা গ্রহণকারীর সংখ্যা এক হাজার ৪৮২ এবং মোট টিকা গ্রহণকারীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৮৬ জন বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!