বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

শেখ হাসিনার দীর্ঘীয়ু কামনায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ আজিজুল ইসলাম ইমরান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫২৬ বার পড়া হয়েছে

শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘীয়ু কামনায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে শুক্রবার বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিলাদ মাহফিলে গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারা অন্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘীয়ু কামনা করে দোয়া এবং বৃহস্পতিবার সাতক্ষীরায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম আওয়ালের আত্তার মাগফিরাত কামনা করে এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের রোগমুক্তি, সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক উপ সম্পাদক জামান শাহেদ, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, পৌর শাখার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন, সিটি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান, ছাত্র নেতা হাসিম উদ্দিন হিমেল, ছাত্র নেতা সাদনান সাকিব, ছাত্র নেতা ফারিব আজমির সহ মুসুল্লি গণের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ ধর্ম বিষয়ক সম্পাদক জামান শাহেদ বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয় নেতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চাচা সহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

তিনি একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা পৌর শাখার সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম আওয়ালের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!