বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা ও মৃতদের রুহের মাগফিরাত কামনা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৫১৮ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা কামনা ও মৃতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

করোনায় আক্রান্ত সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহাসিন হোসেন বাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আবু শোয়েব এবেলসহ দেশের সকল করোনা আক্রান্তদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং মৃত সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারসহ দেশের সকল করোনা আক্রান্ত রোগীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা ও অন্যান্য রোগীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ¦ল, দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম গোলাম মোস্তফা, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা কমিটির সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সহ-সম্পাদক অধ্যক্ষ হাফিজুল আল-মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল হামিদ আজাদী, আলহাজ¦ মো. রেজাউল করিম, আলহাজ্ব মাওলানা নুর আহম্মদ, আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, শিক্ষক আলহাজ মাওলানা তৈয়েবুর রহমান, আলহাজ্ব মাওলানা আব্দুল করিম, মো. শহিদুল্লাহ, মাওলানা আবুল বাসার, সাইফুল ইসলাম, সাজেদা খাতুন, মেহেরুন নেছা, ক্বারী আমিনুর রহমান প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে দোয়া অনুষ্ঠানে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!