
স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় মানবাধিকার আইনজীবি ফোরাম (এইচআরএলএফ) এর আহবায়ক সিনিয়র আইনজীবি এ্যাড: মোস্তফা আসাদুজ্জামান এর সভাপতিত্বে মঙ্গলবার (২৫ আগষ্ট ২০২৬) দুপুর ২ টায় সাতক্ষীরা আইনজীবি ভবণের তৃতীয় তালায় সদস্যদের সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আইনজীবি ফোরামের সদস্যদের দ্বারা পরিচালিত মামলার ফলোআপ ও মামলা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, মানবাধিকার পরিস্থিতিসহ সাতক্ষীরা আদালতে চলমান মামলার জট নিরশনের জন্য মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যদের উদ্যোগে সাতক্ষীরার সিনিয়র জেলা জজ এর সাথে সরাসরি কথা বলার সিদ্দান্ত হয়। সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিষয় নিয়ে আলোচনা হয়।
উক্ত সভায় মানবাধিকার আইনজীবি ফোরামের সদস্যসহ স্বদেশ সংস্থার নাগরিকতা প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল ফাইনাস্ন তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।