শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জ ব্দ দেবহাটায় নিবন্ধিত ও  কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে উপহার বিতরণ  তালায় শিক্ষকের মা র ধ রে র ক্তা ক্ত ২য় শ্রেণির ছাত্রী সাতক্ষীরায় জ্বালানি তেল সংকট! পেশাজীবীরা চরম বিপাকে; অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সুলতানপুরের বড় বাজারে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় জনসচেতনতার লক্ষ্যে শহরের সুলতানপুর বড় বাজারে মানুষের মাঝে মাস্ক বিতরণ করলেন সুলতানপুর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির মেম্বর মো. আব্দুর রহিম বাবু।

সোমবার বেলা ১১টায় সুলতানপুর বাজারে করোনা সংক্রমণ রোধে ৪ শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন তিনি।

এসময় তিনি বলেন, সাতক্ষীরায় দিনদিন করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বাজারে প্রতিনিয়ত বেশি বেশি লোক সমাগম হয়। ব্যবসায়ীদের সকলকে খেয়াল রাখতে হবে সবাই যেন স্বাস্থ বিধি মেনে চলে এবং মাস্ক ব্যবহার করে।

সবাইকে সচেতন করার লক্ষ্যে আমার এ খুদ্র প্রয়াস। সকলের স্বার্থে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ সামগ্রী বিতরণ করা জরুরী। তিনি করোনার সংক্রমণ রোধে সমাজের বিত্তবান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।’ এসময় তিনি সুলতানপুর বড় বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন।

এসময় মো. আব্দুর রহিম বাবু উপস্থিত সকলের কাছে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির জন্য করোনা থেকে মুক্তির জন্য দোয়া কামনা করেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। এসময় সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!