শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জ ব্দ দেবহাটায় নিবন্ধিত ও  কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে উপহার বিতরণ  তালায় শিক্ষকের মা র ধ রে র ক্তা ক্ত ২য় শ্রেণির ছাত্রী সাতক্ষীরায় জ্বালানি তেল সংকট! পেশাজীবীরা চরম বিপাকে; অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

তালার পাটকেলঘাটায় বিল থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একটি বিল থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম রাশেদুল ইসলাম সরদার (৪০)। তিনি তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে রাশেদুল তার বাড়ির পাশে তৈলকুপি গ্রামের ডুরির বিলে তার সবজি ও মৎস্য খামারে যান। রবিবার সকালে তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে দুপুরে স্থানীয় অন্যান্য কৃষকরা তার রক্তাক্ত মরদেহ ডুরির বিলে পড়ে থাকতে দেখে প্রথমে তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে তার পরিবারের লোকজন তাকে দেখার পর পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের গায়ের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য জানা যাবে। তবে, হত্যার রহস্য উদঘাটন পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!