বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

কাশিয়ানীতে ফারুক খান এমপি’র পক্ষে চেয়ারম্যান মশিউর রহমানের শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ—০১ আসনের মাননীয় সংসদ সদস্য লে.কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খানের পক্ষে স্বল্প আয়ের খেটে খাওয়া বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশন মাঠে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কাশিয়ানী সদর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মশিউর রহমান খানের ব্যক্তিগত অর্থায়নে অত্র ইউনিয়নের আওতাভুক্ত ইজিবাইক, অটোভ্যান ও নছিমন চালকদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে প্রায় এক হাজার পিস কম্বল ও মাস্ক বিতরণ করেন।

এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, ফিরোজ সমাদ্দার, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও নব নির্বাচিত আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি—পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মশিউর রহমান খান গণমাধ্যমকে জানান, জননেতা কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি’র মানবিক আহ্বানে সাড়া দিয়ে নানা শ্রেণি—পেশা ও স্বল্প আয়ের এ সকল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ করতে পেরে আমি খুবই আনন্দিত। অতীতের ন্যায় ভবিষ্যতেও আমি এ ইউনিয়নের জনগণের বিপদে—আপদে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!