শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকার এতিম ও দরিদ্র ২০ জন শিশুকে ২মাসের খাদ্য, শিক্ষা ও হাইজিন সামগ্রী প্রদান করা হয়েছে।

পিতা বা মাতা হারানো এই সকল হতভাগ্য শিশু যাতে সঠিকভাবে লেখাপড়া করতে পারে এবং ঠিকমতো খাবার পায়- তা নিশ্চিত করার লক্ষ্যে এই সহায়তা দেওয়া হয়। নর্থ আমেরিকা হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার)- এর অর্থায়নে উন্নয়ন সংগঠন ছওয়াব শুক্রবার (২৫ সেপ্টেম্বর ‘২৬) সকালে তালার পাটকেলঘাটা হাইস্কুল চত্বরে এই সামগ্রী বিতরন করে।

ছওয়াব’র এসিস্ট্যান্ট ম্যানেজার মাহমুদ ভূঁইয়া জানান, নাহার’র অর্থায়নে ছওয়াব তালা উপজেলার নির্বাচিত মেধাবী এতিম শিশুদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে খাদ্য, শিক্ষা সহায়তা এবং হাইজিন সামগ্রী দিয়ে আসছে। একজন নিয়োজিত সুপারভাইজার নির্বাচিত ২০ জন এতিমের স্কুল ও হোম ভিজিটের মাধ্যমে এতিমদের সার্বিক দেখাশোনা করেন। শিশুদের মাঝে প্রতি ২ মাস পরপর এই ফুডপ্যাক প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। জুন-জুলাই মাসের জন্য শিশু প্রতি ৫০ কেজি করে মানসম্পন্ন চাল, আটা, ডাল, সয়াবিন তৈলসহ সাবান, শ্যাম্পু, কাপড় কাচা পাওডার এবং অন্যান্য প্রয়োজনীয় হাইজিন সামগ্রী শুক্রবার প্রদান করা হয়েছে।

২০ জন মেধাবী এতিম ছেলে ও মেয়ের অভিভাবকদের কাছে এই সকল সামগ্রী বিতরন করার পর দরিদ্র পরিবার থেকে ২ জন অদম্য মেধাবী, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হয়।

এসময় বিশিষ্ট ধর্মীয় নেতা মাওলানা রেজাউল করিম, সাংবাদিক জুলফিকার রায়হান ও ছওয়াব’র মিডিয়া এন্ড আইটি ম্যানেজার মো. খোরশেদ আলমসহ অভিভাবক এবং এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!