শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ, বাংলাদেশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মতুয়া সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, চাকরিজীবীদের সম্মাননা এবং ‘ঐক্যবদ্ধ মতুয়া সমাজ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ‘২৬) গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী ও পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে, এম, বাবর। সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া সাহিত্য রত্ন ও গবেষক সতীশ চন্দ্র ভক্ত, শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিশির কুমার বালা, গোপালগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গৌতম বিশ্বাস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও মতুয়া সামিয়া সংঘের সভাপতি মিন্টু কুমার মণ্ডল, সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীর সভাপতি রমেন্দ্র নাথ সরকার, মতুয়া সুধাংশু শেখর রায় ঠাকুর, সমাজসেবক ও ব্যবসায়ী মতুয়া রতন মণ্ডলসহ অন্যরা।

 

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রামপালের মতুয়া মন্দিরের আচার্য শ্রী পার্থ প্রতিম ঠাকুর।

 

বিদগ্ধ আলোচক হিসেবে বক্তব্য দেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি, শ্রীধাম ওড়াকান্দির সিনিয়র সহসভাপতি মতুয়া রত্ন হরিপদ ধর, মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের মহাসচিব মতুয়া শশাংক বর, বাংলাদেশ মতুয়া মহাসংঘের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া অনুপম টিকাদার এবং উজানী সিংকে বি ইউনিয়ন ডিগ্রি কলেজের প্রভাষক মতুয়া মিন্টু বিশ্বাস।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ, বাংলাদেশের সভাপতি মতুয়া প্রকাশ চন্দ্র ভক্ত।

 

সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মতুয়া সুরেশ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মতুয়া বিকাশ দে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মতুয়া গৌরাঙ্গ রায়।

 

আলোচনা সভায় বক্তারা ঐক্যবদ্ধ মতুয়া সমাজ গঠন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রদায়ের কল্যাণে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চাকরিজীবীদের সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা অংশ নেন।

 

শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ, বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং মানবকল্যাণের বার্তা তুলে ধরা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!