শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় গরিব, অসহায় ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীর মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ‘২৬) সকালে তালা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এই উপবৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে রঙধনু কর্পোরেশন লিমিটেড।
নেদারল্যান্ড থেকে ভার্চুয়ালি (ভিডিও কলে) যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শামীম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভীন, সিনিয়র শিক্ষক শ্যামল কুমার পাল, সিনিয়র শিক্ষক রুহুল কুদ্দুস, সহকারী শিক্ষক আব্দুল খালেকসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ
বক্তারা জানান, শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করা, মাদকমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়া
এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের জন্য শুধু উপবৃত্তিই নয়, সপ্তাহে ১৬ ঘণ্টা পার্ট-টাইম কাজের সুযোগও তৈরি করা হয়েছে, যাতে তারা নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই বহন করতে পারে।
বক্তরা স্কুলে একটি ক্যান্টিন স্থাপনের আশ্বাস দেন, যেখানে শিক্ষার্থীরা অর্ধেক দামে খাদ্য কিনতে পারবে। পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়ানোর আগ্রহও ব্যক্ত করা হয়। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ধানদিয়া ইউনিয়নের বাজার এলাকায় রংধনু কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে একটি শপিং কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। এই শপিং কমপ্লেক্স থেকে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় কমবে এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
বক্তারা আশা প্রকাশ করেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে এসব শিক্ষার্থী দেশের সুনাম বিশ্বদরবারে উজ্জ্বল করবে এবং নিজেদের স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!