বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

শাশুড়িকে নিয়ে পালালো জামাই

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালীগঞ্জে মেয়েকে রেখে নিজের শাশুড়ির সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। পরে ওই শাশুড়িকে বিয়ে করেছেন বলেও জানা গেছে। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত রবিউল ইসলাম কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার বাবা মোসলেম উদ্দিন গাজী। অভিযোগ অনুযায়ী, তিনি তার শাশুড়ি নাজমুন নাহারকে নিয়ে পালিয়ে যান। নাজমুন নাহার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দেওয়াল শংকরকাটি গ্রামের কামরুল গাজীর মেয়ে।

ঘটনার পর নাজমুন নাহার তার মেয়েকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানান। ফোনালাপে তিনি বলেন, “আমার পথ আমি বেছে নিয়েছি, তুই তোর পথ তুই দেখে নে।” এই বক্তব্য সামনে আসার পর বিষয়টি আরও বিতর্কের জন্ম দিয়েছে।

নাজমুন নাহারের স্বামী জাকির হোসেন, শ্যামনগর উপজেলার নকিপুর ইউনিয়নের বাদঘাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনা সাতক্ষীরা জেলায় আগে কখনো শোনা যায়নি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে বড় প্রশ্ন তৈরি করেছে। অনেকেই এটিকে পারিবারিক সম্পর্কের চরম অবক্ষয় হিসেবে দেখছেন।

যদি কেউ এই জামাই-শ্বাশুড়ির সন্ধান পান তবে নিচে প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন- নাজমুন নাহারের স্বামী জাকির হোসেন – ০১৩৩৯-৮৯১৬২৮

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!