
সাতক্ষীরার কালীগঞ্জে মেয়েকে রেখে নিজের শাশুড়ির সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। পরে ওই শাশুড়িকে বিয়ে করেছেন বলেও জানা গেছে। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযুক্ত রবিউল ইসলাম কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার বাবা মোসলেম উদ্দিন গাজী। অভিযোগ অনুযায়ী, তিনি তার শাশুড়ি নাজমুন নাহারকে নিয়ে পালিয়ে যান। নাজমুন নাহার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দেওয়াল শংকরকাটি গ্রামের কামরুল গাজীর মেয়ে।
ঘটনার পর নাজমুন নাহার তার মেয়েকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানান। ফোনালাপে তিনি বলেন, “আমার পথ আমি বেছে নিয়েছি, তুই তোর পথ তুই দেখে নে।” এই বক্তব্য সামনে আসার পর বিষয়টি আরও বিতর্কের জন্ম দিয়েছে।
নাজমুন নাহারের স্বামী জাকির হোসেন, শ্যামনগর উপজেলার নকিপুর ইউনিয়নের বাদঘাটা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, এমন ঘটনা সাতক্ষীরা জেলায় আগে কখনো শোনা যায়নি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে বড় প্রশ্ন তৈরি করেছে। অনেকেই এটিকে পারিবারিক সম্পর্কের চরম অবক্ষয় হিসেবে দেখছেন।
যদি কেউ এই জামাই-শ্বাশুড়ির সন্ধান পান তবে নিচে প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন- নাজমুন নাহারের স্বামী জাকির হোসেন - ০১৩৩৯-৮৯১৬২৮
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.