শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

“খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার আদায়ের অন্যতম হাতিয়ার”—এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে খেলাধুলার ভূমিকা নিয়ে কাজ শুরু হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মাঠ পর্যায়ে খেলাধুলাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সুশীলনের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধ, বিষয়ক খেলাধুলা দেবহাটা বল ফিল্ড ও টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় বল ফিল্ডে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর ক্রীড়া শিক্ষক আশরাফুল ইসলাম, সুশীলনের সিডিও মিজানুর রহমান, ভিডিএস উওম রায়, ফিরোজ সাহ আলম, মহিলা মেম্বার রেহানা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, খেলাধুলায় অংশ নেওয়ায় মেয়েদের মধ্যে বাড়ছে নেতৃত্বের গুণাবলী ও আত্মবিশ্বাস, যা তাদের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রুখে দাঁড়াতে সাহায্য করছে। রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীদের ঘরের বাইরে বের হওয়ার সুযোগ সীমিত। কিন্তু খেলার মাঠে অংশগ্রহণের মাধ্যমে মেয়েরা যখন জয়লাভ করে, তখন তাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। এটি পরিবারের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে এবং নারীর প্রতি সহিংসতা কমাতে সাহায্য করবে।

এদিকে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর মাধ্যমে খেলাধুলায় অংশগ্রহণকারীদের টি শার্ট ও পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!